ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সেনবাগে প্রেমের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে সেনবাগ থানার এএসআই সমর বড়ুয়াসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ছাতারপাইয়া বাজারের একটি মাদ্রাসার সামনে এক ছাত্রীর সঙ্গে কথা বলছিল মান্দারকান্দি গ্রামের শরুত ভূঁইয়া বাড়ির সাগর নামের এক যুবক। এসময় পশ্চিম দক্ষিণ পাড়ার আজগর আলী বেপারী বাড়ির ফাহিম নামের অন্য এক যুবক বিষয়টি দেখতে পেয়ে সাগরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।


পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি সমাধান করে দেন। এ ঘটনায় বেলা ১১টা ও দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুই যুবক লোকজন নিয়ে পুনরায় বাজারে এসে সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে এ সংঘর্ষ দুই পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে।


খবর পেয়ে সেনবাগ ও সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ ও সংঘর্ষকারীদের ইটের আঘাতে এএসআই সমর বড়ুয়া আহত হন।


সাগর ও ফাহিম দুইজনই ওই ছাত্রীকে পছন্দ করে এমনটা ধারণা করছে স্থানীয় লোকজন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ছাত্রীর সঙ্গে দুই ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। ওই ছাত্রীর সঙ্গে কথা বলা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


ওসি আবদুল বাতেন মৃধা দাবি করেন, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑